মধ্যবর্তী নির্বাচনের দাবি অযৌক্তিক

S M Ashraful Azom
‘দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে মধ্যবর্তী নির্বাচনের অযৌক্তিক দাবি তোলা হচ্ছে। দেশে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন রয়েছে। নির্বাচন যথাসময়ে হবে এবং ওই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে।’
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশ কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করে জিয়াউর রহমান খুনিদের রক্ষা করতে চেয়েছিলেন কিন্ত পারেননি। হত্যাকারীদের বিচার হয়েছে বাকিদেরও বিচার হবেই।
 
পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগ সেক্রেটারি মমতাজুল হক বক্তব্য দেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top