বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই হার।
আর সেটাও প্রতিবেশি চিলির কাছে। আর সে কারণেই দীর্ঘ হচ্ছে ব্রাজিল
ফুটবলারদের সমালোচকদের তালিকা। সেই সমালোচকদের তালিকায় এবার যোগ হয়েছে
দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। কিন্তু বস্তুনিষ্ঠ সমালোচনাই করলেন তিনি।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা সাবেক এই তারকা মনে করেন, টিমওয়ার্কের
অভাবেই হারছে দুঙ্গার দল।
এ
বছর চিলিতে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় দুঙ্গার দল।
এরপর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলের
হারের পর বেশ চাপের মুখেই আছে তারা। অনেকে বলছেন, ফুটবলের প্রতি আবেগটাই
হয়ত হারিয়ে ফেলেছে ব্রাজিল। পেলে অবশ্য তা মনে করেন না। ব্রাজিলের ফুটবলের
এই দুর্দশার একটি কারণ খুঁজে পেয়েছেন তিনি।

