অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে মালদ্বীপের হুঁশিয়ারি

S M Ashraful Azom
মালদ্বীপের প্রেসিডেন্ট
মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতকে সতর্ক করেছেন। গত রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে চলা বৈঠকে এই সতর্ক বার্তা দেন তিনি। ভারতসহ বিভিন্ন দেশের মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মুক্তি দেয়ার জবাবে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন এ কথা বলেন। প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডন’র
 
প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বলেন, সব দেশের উচিত মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করা। বিবৃতিতে প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তার সরকার দেশে বাইরের কারো হস্তক্ষেপ সহ্য করবে না। অবশ্য নাশিদের কারাদন্ড বা তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের বিষয়ে বৈঠকে কোনো কথা বলেননি প্রেসিডেন্ট ইয়ামিন। যদিও, জাতিসংঘ-যুক্তরাষ্ট্র এবং ভারতসহ বর্হিবিশ্ব নাশিদের বিরুদ্ধে মামলা ও তার বিচার কার্যক্রম নিয়ে বর্তমান সরকারের কড়া সমালোচনা করে আসছে। ইয়ামিনের সঙ্গে বৈঠকের পর সুষমা স্বরাজের কার্যালয় থেকেও একটি বিবৃতি দেয়া হয়। এতে ভারত মহাসাগরীয় দেশটির সঙ্গে সম্পর্ক সংহত করার বিষয়ে বিভিন্ন আলোচনা হওয়ার কথা বলা হলেও নাশিদের কারাভোগ বা ইয়ামিনের মন্তব্যের বিষয়ে কিছু বলা হয়নি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top