নরসিংদীর
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে নকল এনার্জি
ড্রিংকস তৈরির কারখানা আবিষ্কার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কারখানার
কর্মচারী ভোলা জেলার চর ফ্যাশান থানার উত্তর মাদ্রাজ গ্রামের রিয়াজ উদ্দিন,
নরসিংদীর শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের ইয়ামিন ও জেলার রায়পুরা
উপজেলার মরজাল পশ্চিমপাড়ার গ্রামের মো. জনি।
মঙ্গলবার
বিকেলে মরজাল পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ বোতল নকল
এনার্জি ড্রিংকসের বোতল, বিভিন্ন কেমিক্যাল, রং, খালি বোতল, ছিপি ও লেবেলসহ
ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
জানা
গেছে, শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের বাদল সরকার দীর্ঘদিন ধরে রায়পুরার
মরজাল পশ্চিমপাড়া গ্রামে একটি মুরগির খামারের ভিতরে থ্রি-ইস্টার ফুড্স
অ্যান্ড বেভারেজ কোম্পানি লি. নামে একটি নকল এনার্জি ড্রিংকসের কারখানা
স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। গত কয়েক বছর ধরে তিনি ওই কারখানায় সেভেন
হর্স পাওয়ার, এক্সট্রা পাওয়ার, ওয়ান মোর ফিলিংস, রুচিতা ফিলিংস নামে
বিভিন্ন লেবেল সেটে প্লাস্টিকের বোতলে এনার্জি ড্রিংকস নামে নকল তরল পদার্থ
ভর্তি করে বাজারে বিক্রি করে আসছিলেন।

