সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চলতি মৌসুমে একজন কৃষককে রিপার মেশিন (ধান কাটা মেশিন) বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে মালিরচর গ্রামের কৃষক আনোয়ার হোসেনকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের একটি রিপার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ধান কাটার সময় হয়েছে। প্রতিবছর এ সময়ে শ্রমিকদের সংকট দেখা দেয়। তাই শ্রমিক সংকট দূরীকরণ ও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে সরকার এ পদ্ধতি গ্রহণ করেছে।
কৃষকের ৭০ ভাগ ও সরকারের ৩০ ভাগ ভর্তুকির মাধ্যমে কৃষকদের মেশিনটি বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এসময় বকশীগঞ্জ ইউএনও সুব্রত পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুজ্জামান ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু উপসি'ত ছিলেন