ভূমিকম্পের পর কেন মোবাইলে কল যাচ্ছিল না?

Seba Hot News
সেবা ডেস্ক:      
৭টা ৫৫ মিনিটের পর দুটি ভূকম্পন অনুভূত হয় ঢাকাসহ সারাদেশে। ভূমিকম্পের পর যে যেখানেই থাকুন প্রথম কাজ নিজেকে একটু নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা। এর পরের কাজ হলো, মোবাইল ফোনের মাধ্যমে প্রিয়জনের খোঁজ নেওয়ার চেষ্টা। কিন্তু প্রিয়জনকে ফোন দিতে গেলেই বিপত্তি। হয় কল যাচ্ছে না, নয়তো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। এতে উদ্বেগ কমার বদলে বেড়েই চলে। আজ সন্ধ্যায় এমন উদ্বেগজনক পরিস্থিতির শিকার হয়েছেন অনেকেই। কলের পর কল দিচ্ছেন কিন্তু প্রিয়জনের মোবাইলে কিছুতেই সংযোগ পাচ্ছেন না। এমন অভিজ্ঞতার কথা ফেসবুকে জানিয়েছেন অনেকেই। কিন্তু এমন হওয়ার কারণ কী?
ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, এর যৌক্তিক কারণ হতে পারে একই সময় সবার কল করার চেষ্টা। এতে নেটওয়ার্ক জ্যাম তৈরি হয়েছিল কিছুক্ষণের জন্য। আর এ কারণেই কল আদান-প্রদানের সমস্যা দেখা দেয়। কিন্তু কিছুক্ষণ পর সমস্যাটি কেটে যায় এবং সবাই কাঙ্ক্ষিত যোগাযোগ করতে সক্ষম হন।

কিন্তু জরুরি পরিস্থিতিতে লাখো মানুষ উদ্বিগ্ন হতেই পারেন। ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে মোবাইল ফোনই যোগাযোগের তাৎক্ষণিক উপায়। এমন অবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প কোনো ব্যবস্থা কি নিয়ে থাকে? দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে তাদের গৃহীত বিকল্প পন্থা কী? এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় কথা, জরুরি অবস্থায় মোবাইল ফোন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে কোনো বিকল্পের কথা কি টেলকোগুলো কি আদৌ মাথায় রাখে?
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান