সেবা ডেস্ক:
টানা তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জয়ী হয়ে হ্যাট্রিক করলেন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম।
তিনি ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন ।
জানা গেছে, এবার চতুর্থ ধাপে কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে লক্ষ্যে গত ৭ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ধানুয়া কামালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ব্যতিত আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার পদে জয়ী হন।
এব্যাপারে বিজয়ী জাহাঙ্গীর আলম বলেন , আমার জনপ্রিয়তার কারণে জনগণ আমাকে আপন করে নিয়েছে। তাই কেউ আমার বিপক্ষে মনোনয়ন জমা দেননি।
এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, জাহাঙ্গীর আলমের বিপক্ষে কেউ না থাকলেও ১৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের আগে তাকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।