বকশীগঞ্জে বন্যহাতির আক্রমনে একজন নিহত ,আহত-১

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতির আক্রমনে সাজু মিয়া (৩০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত হয়েছে। এসময় আরও এক কৃষক আহত হয়েছে।

সোমবার ভোর রাতে সীমান্তবর্তী সাতানিপাড়া বালুরচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া কামালপুর ইউনিয়নে সাতানি পাড়া বালুরচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স'ানীয় গ্রামবাসী সূত্রে জানাগেছে, গত দু’দিন যাবত ভারত থেকে নেমে আসা একদল বন্যহাতি গারো পাহাড়ের লোকালয়ের কয়েকটি গ্রামে তান্ডব চালিয়ে উঠতি ইরি বোরো পাকা ধান খেয়ে পায়ে মারিয়ে বিনষ্ট করছে।

এরজন্য গ্রামবাসী রাত জেগে ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। এছাড়া গ্রামাবাসী দলবেঁধে মশাল জ্বালিয়ে ঢাকডোল পিটিয়ে বাশঁ দিয়ে ফটকা বানিয়ে হৈ-হুল্লোড় করে হাতি তাড়ানো চেষ্টা করছে।

সোমবার রাতে গারো পাহাড়ে বালুরচর গ্রামে কৃষক সাজু মিয়া (৩০) বন্যহাতির আক্রমন থেকে তার পাকা বোরো ধান ক্ষেতে ফসল রক্ষায় পাহারা দিচ্ছিল। গভীর রাতে পাহাড় থেকে একদল বন্যহাতি ধান ক্ষেত নামলে সে চিৎকার করে। এসময় হাতির আক্রমনে ঘটনাস'লে মারা যান সাজু মিয়া। তাকে বাচাঁতে গিয়ে কৃষক খোকন (২৫) গুরুত্ব আহত হয়। পরে আহত খোকনকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করায়।

সকালে খবর পেয়ে বকশীগঞ্জ ইউএনও সুব্রত পাল ঘটনাস'ল পরিদর্শন করেন এবং নিহতের স্ত্রী ফরিদা বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এসময় লাউচাপড়া ডুমুরতলা বিটের ফরেস্টার শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য নজরুল ইসলাম উপসি'ত ছিলেন।

এব্যাপারে বন বিভাগের রেঞ্জার তরিকুল ইসলাম জানান, নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকা ও আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেয়া হবে। সাতানিপাড়া এলাকার গ্রামবাসীর অভিযোগ , হাতির আক্রমন থেকে বাঁচার জন্য এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হলেও তারা কোন কার্যকর ব্যবস'া নেয়নি।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান