সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোরে নিলাক্ষিয়া দক্ষিণ বেপারীপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ডাকাতির প্রস্ততি কালে স্থানীয়রা পুলিশে খবর দিলে এএসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের টহল দল তাদের আটক করে।
এসময় তাদের নিকট একটি বড় একটি রাম দা উদ্ধার করা হয়। গতকাল রোববার তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে একই সঙ্গে দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।