আপনার ঘর পরিষ্কার করুন লেবু দিয়ে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আপনার মুখে কিছু খেতে ভালো লাগছে না। খাবারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলেই, স্বাদ ফিরে আসে মুখে। খেতে ভালো লাগে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও লেবুর ভূমিকা অপরিসীম। আবার এই লেবুই ঘরের বাসপত্র চকচকে রেখে, ঘরে সতেজতা ধরে রাখতে সাহায্য করে। কীভাবে তা সম্ভব জেনে নেওয়া যাক। রান্না করতে গিয়ে অনেক সময় খাবার ধরে গিয়ে কড়াইয়ে দাগ পড়ে। রান্নার পোড়া দাগ বাসন থেকে তুলতে লেবু কার্যকরী। পিতলের বাসনের কালচে ভাব নিমেষেই দূর করা যায় লেবুর রল দিয়ে। খাবার পর বা কোনও কারণে হাত তেল চিটচিটে হলে একটু লেবু ঘষে নিন। সাদা জামা নিয়মিত সাবান দিয়ে ধুয়ে নেন। তা সত্ত্বেও তাতে লালচে ছোপ পড়ে। তা এড়াতে চাইলে লেবুর রস মেশানো পানি দিয়ে মাঝে মাঝে জামা ধুয়ে নিতে পারেন। তাতে সাদা জামা ভালো থাকবে। রান্নাঘরের মেঝের তেলতেল ভাব দূর করতে লেবু পানি দিয়ে তা মুছে নিতে পারেন। ঘরে অনেক সময় দূর্গন্ধ হয় নানা কারণে। পরিবেশ সতেজ রাখতে ঘরের কোণায় কোণায় স্প্রে করতে পারেন লেবুর পানি। কিছুক্ষণের মধ্যেই তা পরিষ্কার পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে নিন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান