সব পর্নো সাইট বন্ধ করে দেওয়া হবে তারানা হালিম।

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: 

বাংলাদেশে সব পর্নো সাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ব্যক্তির করা মন্তব্যের প্রতিত্তুরে এ ঘোষণা দেন তিনি। এম এ আমিন খান নামের ওই ব্যক্তি তারানার একটি পোস্টের নিচে কমেন্ট করেন, 'আপা, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।' এই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম বলেন, 'আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।' এ ঘোষণায় খুশি হয়ে আমিন লেখেন, 'আপনার জন্যে দোয়া করতে ১০ রাকাত নামাজ মানত করলাম। আল্লাহ আরো বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক। জয় বাংলা।'
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান