ভারতের অ্যাম্বেসেডর গাড়ির কারখানা এখন ‘ভুতুড়ে শহর’

Unknown
সেবা ডেস্ক:  এক সময় ভারতের মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান মোটর্সের অ্যাম্বেসেডর গাড়ি ছিল দেশটির জাতীয় আইকন। কিন্তু ২০১৪ সালের মে মাসে চাহিদার কমতি ও অর্থনৈতিক সংকটের কারণে হঠাৎ করেই এর উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের উপকণ্ঠে যেখানে কার তৈরির কারখানা ছিল লে-অফ ঘোষণার পরও সেখানে এখনও প্রায় এক হাজার শ্রমিক বসবাস করছেন। কিন্তু পানি ও বিদ্যুতবিহীন এসব শ্রমিকের জীবনযাত্রা আজ বড়ই করুণ।


শ্রমিকরা জানিয়েছেন, হিন্দুস্তান মোটর্সের কাছ থেকে তারা এখনও তাদের বকেয়া  বেতন-ভাতা পাননি। তাদের অভিযোগ, দিনের পর দিন মানবেতর জীবন-যাপন করলেও কেউ খোঁজ নেয়নি তাদের। আর এর প্রতিবাদে আসন্ন ৩০ এপ্রিলের রাজ্য বিধানসভা নির্বাচনে তারা ভোট বর্জন করছেন।
স্বামী মুন্সি রাই ও ৪ সন্তানকে নিয়ে কারখানা প্রাঙ্গণে বসবাসকারী সীমা রাই জানান, আমার স্বামী এই কারখানায় কাজ করত কিন্ত কারখানা বন্ধ হওয়ার পর তিনি বেকার। এখন কেউ কাজ দিতেও চায় না। আবার নতুন কিছু করার মত টাকাও আমাদের নেই। এখানে রান্না করার মত গ্যাসের ব্যবস্থা নেই, কাঠের চুলা ব্যবহার করে শত কষ্টেও এখানে পড়ে আছি। কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কোন আশা পাইনি। তাই নির্বাচনে ভোট দিয়ে কি হবে, এখানেতো কোন পরিবর্তন হবে না।
একদা কোয়ালিটি কন্ট্রোল বিভাগে কর্মরত দেবাশীষ মিত্র বলেন, পুরো কলোনী এখন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সমস্ত কিছু বিকল হয়ে যাচ্ছে যাতে আমরা এখন থেকে পালিয়ে যাই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। এভাবে কতদিন চলবে তাও জানি না। শুধুমাত্র ভোট বর্জনে এর সমাধান হবে কিনা তারইবা নিশ্চয়তা কোথায়। সূত্র: বিবিসি 
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান