বিএসইসির নতুন কমিশনার স্বপন বালা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার নিয়োগ করেছে সরকার। অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার আদেশ জারি করেছে। গত ১২ এপ্রিল ডিএসইর এমডি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমারের নিয়োগের মেয়াদ শেষ হয়। একজন চেয়ারম্যানের সঙ্গে চার কমিশনারকে নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত। এম খায়রুল হোসেন কমিশনের চেয়ারম্যান এবং অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন এবং মো. এম সালাম সিকদার কমিশনারের দায়িত্বে আছেন। গত জানুয়ারিতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করা আরেক কমিশনার আরিফ খানের স্থলাভিষিক্ত হবেন স্বপন কুমার বালা। বিএসইসির সদস্য হিসেবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান