এখন থেকে প্রবাসীরা অর্থ পাঠাতে পারবেন মোবাইলে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মোবাইলে প্রবাসী মানি ট্রান্সফার সেবা চালু করেছে মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশ। এতে এতে প্রবাসী বাংলাদেশিরা তাদের স্বজনদের কাছে সরসারি মোবাইলে রেমিট্যান্স পাঠাতে পারবেন। রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন, বিকাশ ও ব্র্যাক ব্যাংক সেবা চালু করে। মোবাইলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে একজন বিকাশ গ্রাহক একবারে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে পাঁচবার একজন লেনদেন করতে পারবেন। একদিনে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টাকা পাঠানো যাবে। মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে। আর মোবাইলে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা রাখা যাবে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন, বিকাশের এমডি সিইও কামাল কাদীর, মাস্টার কার্ডের গ্রুপ এক্সিকিউটিভ ম্যাথিউ ড্রাইভার, ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যাঁক ক্লড ফারাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান