সেবা ডেস্ক:
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ১১ আওয়ামী লীগ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।
২৪ এপ্রিল রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
বহিস্কৃতরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং সহ-সভাপতি গোলাম কিবরিয়া মুকুল, সহ-সভাপতি আবুল খায়ের আজাদ , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান নিলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সহিদুর রহমান দুলাল, সদস্য গোলাম মোস্তফা, সদস্য মোক্তার হোসেন, সদস্য মজিবুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান সোনা, ৯ নং ওয়ার্ড সভাপতি তছর আলী , ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সালু।
ধানুয়া কামালপুর ইউনিয়েনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাসান জুবায়ের হিটলারের বিপক্ষে কাজ করায় ২২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে তাদের বহিস্কার করা হয়।