সেবা ডেস্ক: গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর সেপ্টি ট্যাংকের ভেতর থেকে সাথী খানম (১৯) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে সদর উপজেলার গোবরা গ্রামের খালিদ চৌধুরীর বাড়ির সেপটিক ট্যাংকির ভিতর থেকে পচাগলা লাশপি উদ্ধার করে পুলিশ। এলাবাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোবরা গ্রামের পোদ্দারের চর এলাকার বাসিন্দা সোহরাব শেখের মেয়ে সাথি খানম ওরফে বিজলী গত সোমবার সন্ধ্যায় পাশের ফুফু বাড়িতে আম কুড়াতে যায়। দীর্ঘ সময় সে ঘরের বাইরে থাকায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। আশ পাশের বাড়ি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে বাড়ির খুব কাছেই সেপটিক ট্যাংকের কাছে মাছি উড়তে দেখে। সেখানে এলাকাবাসী পঁচা গন্ধ পেয়ে ট্যাংকের ভিতর টর্চের আলো জ্বেলে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৪ টার দিকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পিতা সোহরাব শেখ বলেন, একই গ্রামের বেশ কয়েকজন যুবক আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। আমরা গরীব বিধায় এর প্রতিবাদ করতে পারিনি। ওই দিন আমার মেয়ে ঘর থেকে আম কুড়াতে গিয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেপটিক ট্যাংকের ভেতর তরুণীর লাশ
সেবা ডেস্ক: গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর সেপ্টি ট্যাংকের ভেতর থেকে সাথী খানম (১৯) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে সদর উপজেলার গোবরা গ্রামের খালিদ চৌধুরীর বাড়ির সেপটিক ট্যাংকির ভিতর থেকে পচাগলা লাশপি উদ্ধার করে পুলিশ। এলাবাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোবরা গ্রামের পোদ্দারের চর এলাকার বাসিন্দা সোহরাব শেখের মেয়ে সাথি খানম ওরফে বিজলী গত সোমবার সন্ধ্যায় পাশের ফুফু বাড়িতে আম কুড়াতে যায়। দীর্ঘ সময় সে ঘরের বাইরে থাকায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। আশ পাশের বাড়ি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে বাড়ির খুব কাছেই সেপটিক ট্যাংকের কাছে মাছি উড়তে দেখে। সেখানে এলাকাবাসী পঁচা গন্ধ পেয়ে ট্যাংকের ভিতর টর্চের আলো জ্বেলে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৪ টার দিকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পিতা সোহরাব শেখ বলেন, একই গ্রামের বেশ কয়েকজন যুবক আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। আমরা গরীব বিধায় এর প্রতিবাদ করতে পারিনি। ওই দিন আমার মেয়ে ঘর থেকে আম কুড়াতে গিয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।