চুপ থাকতে পারলেন না

Seba Hot News
সেবা ডেস্ক:  ট্রেলার মুক্তিতে বেশ শোরগোল তুলেছে অভিষেক চৌবের সিনেমা ‘উড়তা পাঞ্জাব’ তবে সব প্রতিক্রিয়া ইতিবাচক নয়, বিহারি তরুণীর চরিত্রে আলিয়া ভাটের সমালোচনা করছেন কেউ কেউ। এ বিষয়ে চুপ থাকবেন ভেবেও শেষ পর্যন্ত পারলেন না বলিউডের এ অভিনেত্রী।
‘উড়তা পাঞ্জাব’-এ আরো অভিনয় করেছেন শহীদ কাপুর, কারিনা কাপুর খান ও দিলজিৎ দোসঞ্জ। পাঞ্জাবের মাদক সমস্যা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মাদক পাচারকারী তরুণী হিসেবে দেখা যাবে আলিয়াকে।
ট্রেলার প্রকাশের পরপরই অভিনেত্রী নিতু চন্দ্রা এক খোলা চিঠিতে জানান, আলিয়ার চরিত্রের মাধ্যমে পাঞ্জাবের অধিবাসীদের ভুলভাবে তুলে ধরা হয়েছে। এটা ঠিক করেননি নির্মাতা অভিষেক।
বেশ কয়েকদিন এ বিষয়ে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন আলিয়া। ‘হাইওয়ে’ অভিনেত্রীর বলেন, ‘যারা ট্রেলার দেখেই অনুমান করছেন তাদের উদ্দেশে বলার কিছু নেই। আমাদের চুপ থাকাই ভাল।’
২৩ বছর বয়সী এ অভিনেত্রীর মতে, অনেকেই ট্রেলার থেকে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করে। অথচ ট্রেলার হচ্ছে সিনেমার কয়েকটি দৃশ্য মাত্র। যদি পুরো সিনেমা দেখার পর কোনো কিছু আপত্তিকর মনে হয়, তবে সংশোধনের কথা আসে। তাই ‘উড়তা পাঞ্জাব’-এর মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে বললেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান