সেবা ডেস্ক: সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যপক আ ক ম রফিকুল ইসলামের রিয়াদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম সৌদি আরব বিএনপির জ্যেষ্ঠ নেতা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রবাসের বিভিন্ন আঞ্চলিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সম্মানে গতকাল রোববার ওই ইফতারের আয়োজন করেন।
ইফতার মাহফিলে বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বতর্মান পূর্বাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসার উল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান কমল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী, প্রবাসী নরসিংদী জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বায়েজীদ, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরীফ হোসেন খান, প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মৃধাসহ বিপুল জ্যেষ্ঠ নেতা অংশ নেন।
সভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানের নামে বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন-নিপীড়ন, গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
