বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ২ জন নিহত

G M Fatiul Hafiz Babu
এএইচ লালন ঃ বকশীগঞ্জ জামালপুরের বকশীগঞ্জে ২ শিশুর মধ্যে খেলাকে কেন্দ্র করে সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।


নিহতরা হলেন গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামের মন্ডল মিয়া (৫৫) ও মোশারফ হোসেন (৫০)।


জানা গেছে,  বৃহস্পতিবার বিকালে মন্ডল মিয়ার নাতী শামীম (৭) ও মোশারফ মিয়ার নাতী  মঞ্জুরানীর (৮) মধ্যে কাঁঠালের বিচি নিয়ে খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে।


সন্ধ্যায় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ হোসেন ও তার নিকট আত্মীয়রা মন্ডল মিয়ার বাড়ীতে হামলা করে।

 হামলায় মন্ডল মিয়া মারাত্মক আহত । পরে মন্ডল মিয়ার লোকজন মোশারফ হোসেনের উপর হামলা করলে মোশারফও গুরুত্বর আহত হয়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে  আহত হয় আরও চার জন।

 গুরুতর আহতদের স'ানীয়রা উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করায়। সংঘর্ষে আহত মন্ডল মিয়ার অবস'ার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে  শুক্রবার ভোরে চিকিৎসারত অবস'ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মোশারফ হোসেন।


বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে ।

 এঘটনায় নিহতের মন্ডলের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে। মোশারফের নিহত হওয়ার ঘটনায়ও মামলা দায়েরের প্রস'তি চলছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান