উলিপুরের হাতিয়া ইউপি নির্বাচনে ফলাফল কারচুপির প্রতিবাদে পরাজিত ৩ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

Seba Hot News

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ ০৫-০৬-২০১৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ভোট কেন্দ্রের ৫টি বুথে নির্বাচনী ফলাফল কারচুপি করে অবৈধ ভাবে জাপার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করায় পরাজিত ৩ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থী মাওঃ আজিজুর রহমান এর বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

জানা গেছে, গত ২৮ মে ৫ম ধাপে অনুষ্ঠিত সারা দেশের ন্যায় উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়। হাতিয়া ইউনিয়নের ৩টি ভোট কেন্দ্রের ৫টি বুথ যথাক্রমে (১) বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা (২) বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় এবং (৩) বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪) অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫) চরগুজিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সারাদিন ব্যাপী জাল ভোট, বিভিন্ন অনিয়ম-অভিযোগ ও বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই জাতীয় পার্টির মনোনীত প্রাথী মোঃ আবুল হোসেন (লাঙ্গল প্রতীক) তার ক্যাডার বাহিনী নিয়ে নাটকীয় ভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং অফিসারদের যোগসাজসে ভোট ছিনতাই এর নাটক তৈরী করে এবং স্থানীয় জাপার সংসদ সদস্যের কথিত পুত্র হওয়ার সুবাদে পুলিশ ও প্রিজাইডিং অফিসারগণকে মোটা অর্থের বিনিময় ম্যানেজ করে উল্লেখিত ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বসে গভীর রাত্রে মনগড়া ফলাফল সীট তৈরি করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আবুল হোসেন কে বিজয়ী ঘোষণা করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ গোলাম মর্তুজা মুকুল (ধানের শীষ) বলেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, ভোট গ্রহণে অনিয়ম এবং ফলাফলে কারচুপির অভিযোগ রয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ অপিজল হক (আনারস) বলেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত আমার এজেন্টদের মাধ্যমে পাওয়া ফলাফল সীট অনুযায়ী এবং রিটার্নিং অফিসারের ফলাফল সীটে ব্যাপক গড়মিল পাওয়া যায়।  স্বতন্ত্র প্রার্থী মাওঃ মোহাম্মদ আজিজুর রহমান (মোটর সাইকেল) সাংবাদিকদের বলেন, হাতিয়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এজেন্টগণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল অনুযায়ী যথাক্রমে বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নং-১৬১ সতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) পেয়েছে ২৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) পেয়েছে ৩৩৪ ভোট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল প্রতীক) পেয়েছে ৮২৬ ভোট। কিন্তু রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটের দেখা গেছে (মোটর সাইকেল প্রতীক) ২৩৫ ভোটের স্থলে ১৩৫ ভোট দেখানো হয়েছে। এই কেন্দ্রে  (মোটর সাইকেল প্রতীক) এর ১০০ ভোট কারচুপি করা হয়েছে। উল্লেখিত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী সতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) ৩৩৪ ভোট পেয়েছে। কিন্তু রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটের দেখা গেছে ৩৩৪ ভোটের স্থলে ২৩৪ ভোট দেখানো হয়েছে। এই কেন্দ্রে  (আনারস প্রতীক) এর ১০০ ভোট কারচুপি করা হয়েছে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) ৮২৬ ভোট। কিন্তু রিটার্নিং অফিসার ফলাফল সীটে লাঙ্গল প্রতীকের ভোট দেখিয়াছেন ১০২৬ ভোট। এখানে লাঙ্গল প্রতীকের ভোট বাড়ানো হয়েছে ২০০ ভোট। কেন্দ্র নং-১৫৭ বালার চর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মহিলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটে মোটর সাইকেল প্রতীক এর প্রাপ্ত ভোট ১৩২। কিন্তু রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটের দেখা গেছে ১৩২ ভোটের স্থলে ১০০ ভোট বাদ দিয়ে শুধুমাত্র ৩২ ভোট দেখানো হয়েছে। এই কেন্দ্রে (মোটর সাইকেল প্রতীক) এর ১০০ ভোট কারচুপি করা হয়েছে।  ঐ কেন্দ্রে লাঙ্গল প্রতীক পেয়েছে ২১০ ভোট কিন্তু রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটে দেখিয়েছেন লাঙ্গল প্রতীকের ৩১০ ভোট। এই কেন্দ্রে (লাঙ্গল প্রতীক) এর ১০০ ভোট বাড়িয়ে দেয়া হয়েছে। ভোট কেন্দ্র নং ১৫৮ অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী মোটর সাইকেল প্রতীক পেয়েছে ১৪০ ভোট। কিন্তু ঐ কেন্দ্রে রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটে মোটর সাইকেল প্রতীকের ১০০ ভোট বাদ দিয়ে শুধুমাত্র ৪০ ভোট দেখানো হয়েছে। এই কেন্দ্রে (মোটর সাইকেল প্রতীক) এর ১০০ ভোট কারচুপি করা হয়েছে।  ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটে লাঙ্গল প্রতীক এর প্রাপ্ত ভোট ৩৪৩। কিন্তু ঐ কেন্দ্রে রিটার্নিং অফিসার তার ফলাফল সীটে লাঙ্গল প্রতীকের ৩৪৩ ভোটের সাথে ১০০ ভোট বাড়িয়ে দিয়ে ৪৪৩  ভোট দেখানো হয়েছে। বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসারগণ কর্তৃক স্বাক্ষরিত ফলাফল সীট অনুযায়ী মোটর সাইকেল প্রতীক পেয়েছে ৪৫৬৪ ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে ৪২৫১ ভোট। তিনি আরও বলেন, আমার মোটর সাইকেল প্রতীকের ৩১৩ ভোট কারচুপি করে রিটার্নিং অফিসার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেন (লাঙ্গল) প্রতীককে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করে। আমি উল্লেখিত বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। এর কোন প্রতিকার না পেয়ে আপনাদের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনারের কাছে উল্লেখিত কেন্দ্র সমূহের প্রাপ্ত ভোট পুনরায় গণনার জোড় দাবী জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান