রাজরহাট উপজেলার ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যগনের গণসংবর্ধনা

Seba Hot News

রাজারহাট প্রতিনিধি ঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৩নং রাজারহাট ইউপি’র বিজয়ী চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য গণের বিশাল “গণ সংবধনা” দিয়েছে ইউনিয়নবাসী। গতকাল রাজাহাট হ্যালিপ্যাড় মাঠে এই বিশাল গণসংবধনার আয়োজন করা হয়। সংবধনা অনুষ্ঠানে হাজার হাজার নর-নারীর সমাবেশ ঘটে। বাদ যায়নি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, পেশাজীবি, ছাত্র-শ্রমিক সংগঠন পর্যন-। উক্ত সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফার আলী কিন' অসুস'্যতার কারনে আসতে না পারায় প্রতিনিধি পাঠিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল করীম চাষীকে ফলে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন আব্দুল করীর চাষী। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন আওয়ামীলীগ রাজারহাট উপজেলার সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান আবু নুর, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে উপসি'ত ছিলেন রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডাঃ জি এম ক্যাপ্টেন প্রমূখ। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ জাহির উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান রাজারহাট ইউনিয়ন পরিষদ, অনুষ্ঠান চলাকালীন রাজারহাট ইউপির ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ শহিদুল ইসলাম বাবু, বিএনপির শতাধিক নেতা কর্মী সহ পূণরায় নির্বাচিত চেয়ারম্যান মোঃ এনামুল হক কে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান