ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ঘনঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শ্রীবরদীর সামাজিক সংগঠন লোকাল বয়েজ ২২ জুন বুধবার পৌরশহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।লোকাল বয়েজের আয়োজনে মিছিলটি পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন লোকাল বয়েজের পরিচালক এজেড রোমান।
এ ব্যাপারে শ্রীবরদীর আবাসিক প্রকৌশলী জানান, আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার জন্য লোড শেডিং দিতে হচ্ছে।