বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লিচুর আ’লীগে যোগদান

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সমাজ সেবক নজরুল ইসলাম লিচু আওয়ামী লীগে যোগদান করেছেন।


বৃহস্পতিবার আলীরপাড়া গ্রামে অবসি'ত আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তিনি সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।


এসময় তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপসি'ত ছিলেন।
আওয়ামী লীগে যোগদানের পর নজরুল ইসলাম লিচু জানান, আমাদের পরিবার একটি আওয়ামী পরিবার।

একই সঙ্গে আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ।

 আলীরপাড়া গ্রাম মুক্তিযুদ্ধের চেতনায় সব সময় পরিচালিত হয়ে আসছে তাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যোগদান করেছি। এলাকার উন্নয়নের সকলের সহযোগিতা কামনাও করেন সজ্জন এই চেয়ারম্যান ।


এসময় শামসুল আম্বিয়া ফাউন্ডেশনের সভাপতি ও গাজী মো. আমানুজ্জামান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন,

আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ফোরকান, মোফাখ্‌খার হোসেন খোকন প্রমুখ উপসি'ত ছিলেন। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান