বকশীগঞ্জে বিনামূল্যে গবাদি পশুকে টিকা প্রদান

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃআন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে উদ্যোগে দিনব্যাপি গবাদি পশু ও হাঁস মুরগীকে বিনামূল্যে টিকা, প্রাথমিক চিকিৎসা সেবা ও পরার্মশ প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার পৌর শহরে মাঝপাড়া চাষী ক্লাব মাঠে চিকিৎসা করা হয়।
গবাদি পশুকে টিকা প্রদান উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ ইউনুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সুব্রত পাল।

 এসময় অন্যদের বক্তব্য রাখেন ভ্যাটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমান, সংবাদিক সরওয়ার জামান রতন, ভিএফএ মজিবর রহমান, ভিএফএ শহিদুল্লাহ,আজিজুল হক প্রমুখ।


পরে ইউএনও সুব্রত পাল গবাদি পশুকে টিকা, প্রাথমিক চিকিৎসা সেবা ও পরার্মশ প্রদান কর্মসূচি উদ্ধোধন করেন।
ওই টিকা প্রদান অনুষ্ঠানে ৫ শ গরুকে এনথ্রাক্স টিকা, ২০০ ছাগলকে পিপিআর টিকা ও ৫ হাজার মুরগীকে রানীক্ষেত রোগের টিকা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান