ব্রিটিশ এমপির হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্স খুন হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘বাটলি ও স্পিন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ ও প্রতিশ্রুতিশীল এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’
 
বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয় ৪১ বছর বয়সী জো কক্সকে, যিনি এমপি হওয়ার আগে দীর্ঘ সময় বিভিন্ন দাতব্য সংস্থার হয়ে কাজ করেছেন। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষেও সোচ্চার ছিলেন তিনি।
 
শেখ হাসিনা শোক বার্তায় বলেন, ‘তার মৃত্যুতে ব্রিটেন একজন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারাল, যিনি অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, নির্বাক ও অধিকারবঞ্চিতদের জন্য তার সমবেদনা অনেকের হূদয় জয় করেছিল।’- ইত্তেফাক অনলাইন
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান