ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে সড়ক নিরাপত্তায় গণসচেতনতা বৃদ্ধি মূলক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে” এ প্রতিপাদ্যে রিআরটিএ কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেল এ র্যালী ও সমাবেশের আয়োজন করে।
বুধবার এর উদ্বোধন করেন বিআরটিএর পরিচালক বিজয় ভূষণ পাল।
জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমীন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ মহসিন হোসেন, কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান প্রমূখ। বক্তারা সড়ক দূর্ঘটনা রোধে গনসচেতনতা বৃদ্ধির আহবান জানান।
