জামালপুরে আট গ্রামের মানুষের ভরসা এখন বাঁশের সাঁকো

G M Fatiul Hafiz Babu


মঞ্জুরুল হক ,জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুর সদর উপজেলার তিতপল্ল্লা মধ্যপাড়া গ্রামে বলেশ্বর নদীর ওপর দীর্ঘ ৪০ বছরেও নির্মাণ করা সম্ভব হয়নি একটি পাকা সেতু। এতে আট’টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্রামবাসী প্রত্যেক বছর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি সংস্কার করে আসছেন।
স'ানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪০ বছরেও বলেশ্বর নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ কেউ নেননি। এতে তিতপল্ল্লা মধ্যপাড়া, উত্তর পাড়া, চকপাড়া, খাকুরিপাড়া, নয়াপাড়া, মাগুড়িপাড়া, পূর্বপাড়া ও ফকিরপাড়া গ্রামের প্রায় ৫ হাজার বাসিন্দা প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন। ওই সাঁকো পার হয়ে আটটি গ্রামের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন কামালখান হাট কামিল মাদ্রাসা, ড. আব্দুল মজিদ তালুকদার কলেজ ও চরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়।

কামালখান হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আখি আক্তার প্রতিদিনের সংবাদকে বলেন, ‘বর্ষার মধ্যে তাদের নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করতে খুব ভয় লাগে। শুকনো মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষার সময় পানির স্রোতে মনে হয় সাঁকোটি নড়েবড় করতে থাকে। এ ছাড়া পাকা সেতু না থাকায় ওই রাস্তায় কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারেনা। ফলে প্রায় এক কিলোমিটার রাস্তা কষ্ট করে পায়ে হেটে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।’

ফকিরপাড়া গ্রামের মোহাম্মদ ইউছুব আলী ফকির বলেন, তিতপল্ল্লা মধ্যপাড়া-কামালখান রাস্তার ওই সাঁকো পার হয়ে আট’টি গ্রামের মানুষ সদর উপজেলা ও কামালখান বাজারে যাতায়াত করতে হয়।

এতে উপজেলা শহর থেকে ওই আটটি গ্রামের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেতু না থাকায় উপজেলা শহর থেকে ভারি কোন যানবাহন গ্রামগুলোতে আসতে পারে না।
প্রায় তিন কিলোমিটার সড়ক ঘুরে তিতপল্লা-ভাটারা সড়ক দিয়ে উপজেলা সদর ও হাট বাজারে যেতে হয়।

তিতপল্লা মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেন বলেন, আট’টি গ্রামের প্রত্যেক বাড়ি থেকে বাঁশ, কাঠ ও সাঁকো নির্মাণের সরঞ্জাম কিনতে চাঁদা তুলা হয়। সেই টাকায় প্রত্যেক বর্ষার আগে সাঁকোটি সংস্কার করা হয়।

ওই খানে একটি পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক সংসদ নির্বাচনে ও ইউপি নির্বাচনে ভোট নিয়েছেন এমপিও চেয়ারম্যানরা।

 কিন' নির্বাচিত হওয়ার পর পাকা সেতুতো দূরের কথা সাঁকোটি সংস্কারে সহযোহিতাও করেননি তাঁরা। স্বাধীনতার  ৪০ বছরে ৭ জন এমপি ও চেয়ারম্যান পরিবর্তন হলেও সেখানে আর পাকা সেতু নির্মাণ হলো না।

একটি পাকা সেতুর না থাকার কারণে আটটি গ্রামের কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য মাথায় নিয়ে সাঁকো পার হয়। এতে গ্রামবাসী ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছেন।


জামালপুর সদর উপজেলার প্রকৌশলী (এলজিইডি) এস,এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওইস'ানে একটি সেতুর জন্য স'ানীয়ও ভাবে এখনও কেউ আমাদের জানায়নি। তবে সাঁকোটি পরিদর্শন করে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান