কনজুরিং ২ দেখে বৃদ্ধের মৃত্যু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  হলিউড সিনেমা কনজুরিং ২ দেখে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুভান্নামালাই শহরে। 
 
জানা গেছে অন্ধ্র প্রদেশের এই বাসিন্দা আরো এক সঙ্গীসহ সিনেমা হলে এই হরর সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমার একটি ক্লাইম্যাক্সের মুহূর্তে ওই ব্যক্তি বুকে ব্যথা বোধ করেন এবং বেহুঁশ হয়ে যান। সেখান থেকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান