জামালপুরে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
মোঃ মাসুদ রানা, জেলা প্রতিনিধি,জামালপুরঃ ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম জামালপুর জেলার উদ্যোগে ১৩/০৭/২০১৬ইং রোজ বুধবার জামালপুর লম্বাগাছ মৃধাপাড়া মোড় ডেসটিনির নতুন অফিসে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ শরাফত আলী। 

           অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজিম উদ্দিন জুয়েল।


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান পরশ, সেন্ট্রাল মেম্বার ও কো-অর্ডিনেটর ঢাকা বিভাগ, শিমুল গুপ্তা, সেন্ট্রাল মেম্বার ও কো-অর্ডিনেটর কুমিল্লা বিভাগ, সুমন চন্দ্র শীল (কৃষিবীদ),  সেন্ট্রাল মেম্বার ও কো-অর্ডিনেটর বরিশাল বিভাগ,  আহসান উল্ল্যাহ সফল, সহকারী কো-অর্ডিনেটর রংপুর বিভাগ ও এস এম আশরাফুল আজম, পরিচালক, সেবা হট নিউজ (www.sebahotnews.org)। তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করেন জামালপুর জেলা প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জয়, জেলা প্রতিনিধি, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম, জামালপুর। 


          প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডেসটিনির সম-সাময়িক সকল বিষয়ে আলোকপাত করেন। বর্তমানে কোম্পানির দূর্যোগকালীন সময়ে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর সাথে যারা একাত্বতা ঘোষনা করে ডেসটিনির মুক্তির সংগ্রামে নাম লিখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোম্পানির সার্বিক কাজে বর্তমানের ন্যায় সর্বদাই সহযোগীতা করে যাবার আহ্ববান জানান। 

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, জনাব শাহাবুদ্দিন আল মাসুদ আনসারি (রিপন), মোহাম্মদ মাসুদ রানা, রাসেল মিয়া, মনোয়ার হোসেন, মঞ্জরুল ইসলাম, ইনতাজ আলী, মুসলিম উদ্দিন, ওয়ালিউল্ল্যাহ, আবু জামাল নাসের, সোহেল খান, জাকির হোসেন বাবু, শহিদুর রহমান খান, জিয়াকুব ইসলাম লিটু, আলমাস উদ্দিন, বদিউজ্জামান বকুল, ফিরোজ আলম, মনজুরুল ইসলাম ২, হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস আলী, মিজানুর রহমান, মৃদুল হোসেন, সানোয়ার হোসেন সুমন, সাইদুর রহমান সাহেদ ও প্রফেসর মাজনুনুল। অনুষ্ঠানটিতে শতাধিক বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক উপস্থিত ছিলেন। 


সভা প্রধান তার সমাপনী বক্তব্যে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম জামালপুর জেলার সকলের পক্ষে কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজিম উদ্দিন জুয়েল সহ সকল সেন্ট্রাল মেম্বারদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


    
               অনুষ্ঠানটি পরিচালনা করেন, জনাব            মোঃ নূরুজ্জামান খান, জেলা সহযোগী, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম, জামালপুর। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান