বকশীগঞ্জে অপহরণের ১৮ দিন পর যুবতী উদ্ধার , অপহরণকারী আটক

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে অপহরণের ১৮ দিন পর অপহৃত এক যুবতীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় অপহরণকারীকেও আটক করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কামালপুর এলসি স্টেশন এলাকা থেকে হাসফুল বেগম নামে ওই যুবতীকে উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া গ্রামের হাসমত আলীর মেয়ে হাসফুল বেগম (২৫) কে তার বাড়ির কাছ থেকে পাশ্ববর্তী দক্ষিণ সারমারা গ্রামের মাসুদ মিয়া তার তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়।


অপহরণের ঘটনায় অপহৃতার বাবা হাসমত আলী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অপহৃতকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে।


অবশেষে অপহরণের ১৮ দিন পর শুক্রবার রাতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ কামালপুর এলসি স্টেন এলাকা থেকে হাসফুল বেগম কে উদ্ধার করে ।

 এসময় ঘটনাস'ল থেকে অপহরণকারী মাসুদ মিয়াকেও আটক করে পুলিশ।


বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শনিবার অপহরণকারীকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত হাসফুল বেগমকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান