বাজি ধরার কারণে অস্ট্রেলিয়ার তিন নারী ক্রিকেটার নিষিদ্ধ

Seba Hot News
সেবা ডেস্ক: জুয়া বা বাজি ধরার অপরাধে তিন নারী ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। এদের মধ্যে দু’জন বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়, অন্যজন ম্যাচ প্রতি চুক্তিতে থাকা খেলোয়াড়।

চুক্তিবদ্ধ দুই ক্রিকেটারকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে শেষ ১৮ মাসের জন্য তাদেরকে শর্তসাপেক্ষে নিষিদ্ধ করা হয়েছে। সেই হিসেবে চলতি বছর ২১ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচ বা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না তারা। শাস্তি প্রাপ্ত অপর ক্রিকেটার শর্তসাপেক্ষে দেড় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

শাস্তি পাওয়া এই তিন নারী ক্রিকেটার হলেন-হেলি জেনসেন, কোরিনি হল এবং জোয়েল লরগান। এরা সবাই অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী ক্রিকেট লিগ ও টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিগব্যাশের খেলোয়াড়। তিনজনই নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

নিউজিল্যান্ড নারী দলের হয়ে এক সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা হেলি জেনসেন গেল বছর নভেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পুরুষ দলের মধ্যকার ব্রিসবেন টেস্ট নিয়ে বাজি ধরেছিলেন। অন্যদিকে, কোরিনি হল মেটাডোর কাপ ক্রিকেটের সর্বশেষ আসরের দুটি ম্যাচ নিয়ে জুয়ায় অংশ নিয়েছিলেন। জোয়েল লরগান চলতি বছর অনুষ্ঠিত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাজিতে অংশ নিয়েছিলেন।

বাজি বা জুয়ার মতো নিষিদ্ধ বিষয় থেকে খেলোয়াড়দের দূরে রাখতে ক্রিকেট অস্ট্রেলিয়া দৃঢ়প্রতিজ্ঞ বলেই দাবি করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এরই অংশ হিসেবে এই তিন নারী ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগেও একই অপরাধে শাস্তি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বেশ ক’জন নারী ক্রিকেটার।

বিভাগ: খেলাক্রিকেট
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান