এ ব্যাপারে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান কালের কণ্ঠকে জানান, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় সম্পৃক্ত কয়েকজনকে বাসা ভাড়া দেওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিনকে বিকেল সোয়া ৫টার দিকে আটক করা হয়। তিনি বলেন, ফ্ল্যাটটির মালিক অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান। আর ফ্ল্যাটটি দেখাশোনার দায়িত্বে ছিলেন তাঁর ভাগ্নে আলম ও ম্যানেজার মাহবুবুর রহমান। রেস্তোরাঁয় হামলার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের গত ১৬ মে বাসাভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হয়নি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল ভাড়াটিয়াদের তথ্য রেখে তা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য। এ জন্যই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নর্থ সাউথের প্রোভিসিসহ আটক ৩

ট্যাগস