
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে পোড়ারচর আব্দুস ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জানাগেছে,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একাডেমিক ভবনটি নির্মানে ২কোটি ৭৩লাখ টাকা ব্যয় মেসার্স সোহরাব হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটি নির্মান করবে।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে পোড়ারচর আব্দুস ছাত্তার উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক সর্দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামান আবদুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লালমিয়া, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম,বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমূখ।
গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,সাংগঠনিক সম্পাদক আলআমিন মিয়া, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,এলাকার সুধী,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।