একটি কবিতা: জীবনের তরে বাড়িয়েছে হাত

S M Ashraful Azom
0
একটি কবিতা: জীবনের তরে বাড়িয়েছে হাত
এম. খায়রুল কবির
জহুরুল ইসলাম: গতকাল রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ ভবনের ভেতরে আটকে ছিল। তারা বাঁচার আকুতি জানিয়ে ফেসবুকে লাইভ করেছে। এমনই এক লাইভ ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ মুখে কাপড় বেধে নীচে নামার আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে আহাজারিও করছেন। তাইতো কবি এম. খায়রুল কবির লিখেছেন......
জীবনের তরে বাড়িয়েছে হাত নাড়িয়ে দিয়েছে দীল, বাঁচাও বাঁচাও চিৎকার ধ্বনি দেখিতেছি মুশকিল। হে প্রভু দয়াময়-দয়ার সাগর মুশকিল করো আসান, তোমার তরে দু-হাত তুলেছি ভিক্ষা দাওগো প্রাণ। মায়ের বুকের মানিক তুমি ফিরিয়ে দাওগো তারে, তোমার করুণায় প্রশমিত করো নিরুপায় যুবকেরে। বৃদ্ধা-নারী-শিশু আরো কত চোখের মণি, ক্ষমা করো করো ক্ষমা তুমি ক্ষমাশীল জানি।




⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top