
সেবা ডেস্ক: ২৮ মার্চ বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারে আগুনে হতাহতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড সার্বক্ষণিক তত্ত্বাবধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ঘটনাস্থলে দায়িত্বরতদের সরাসরি উদ্ধার কাজে বিভিন্ন দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। সেনা, নৌ, বিমান বাহিনীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন প্রতি মূহুর্তে।
এদিকে জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী শোক জানিয়েছেন। আগুনে ২৫ জন নিহত ও ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।