ফটিকছড়িতে ঘুষের টাকাসহ উপজেলা শিক্ষা অফিসার আটক

S M Ashraful Azom
0
ফটিকছড়িতে ঘুষের টাকাসহ উপজেলা শিক্ষা অফিসার আটক
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ঘুষ নেয়ার সময় টাকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আজিমেল কদরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম শিক্ষা অফিস থেকে তাকে আটক করা হয় বলে জানান দুদকে অভিযোগকারী ফটিকছড়ির পাইন্দং ভেড়াজালী স্কুলের প্রাক প্রাথমিকের শিক্ষক তসলিমা সুলতানা।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-০১ এর উপ পরিচালক লুৎফুল কবির চন্দন অভিযানে নেতৃত্ব দেন। শিক্ষা কর্মকর্তা মো.আজিমেল কদরের কাছ থেকে দুদক কর্মকর্তারা ঘুষের ১৫ হাজার টাকা উদ্ধার করেছে।

উল্লেখ্যঃ ২০০৭ সালে উক্ত অফিসের তৎকালীন শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুজ্জামানও ঘুষেরটাকাসহ আটক হয়েছিলেন।


⇘সংবাদদাতা: ফটিকছড়ি প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top