ফরিদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

S M Ashraful Azom
ফরিদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সেবা ডেস্ক: ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন থেকে আনোয়ার শেখ(৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ওই ইউনিয়নের গোয়ালেরটিলা গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আনোয়ার ওই গ্রামের জালাল শেখের ছেলে। আনোয়ারের মা নূরজাহান বেগম জানান, গতকাল রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় আনোয়ার। এরপর রাত ১০টার দিকে তার সাথে পরিবারের শেষ কথা হয়। পরে আবার রাত ১টার দিকে তার মোবাইলে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে এলাকাবাসী সেহরির সময় রাস্তায় আনোয়ারের লাশ পড়ে থাকতে দেখে আমাদের জানায়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, আজ সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোয়ালেরটিলা এলাকা থেকে আনোয়ারের গলাকাট লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারণে আনোয়ারকে হত্যা করা হলো তা এখনও পুলিশ জানতে পারেনি।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি শোকে কাতর হয়ে পড়েছে। এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান