সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

S M Ashraful Azom
সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সেবা ডেস্ক: ফেনী জেলার সোনাগাজীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আইসিটি আইনে করা মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে দুপুর সাড়ে ১২টার দিকে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

এদিকে আগামী ১৭ জুন গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান