
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে একটি হাসপাতালের ছাদ থেকে বিরল প্রজাতির ৫টি সাদা লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা রহিমানপুর মায়মুনা মাতা শিশু হাসপাতালের ছাদ থেকে পাখি গুলোকে উদ্ধার করে হাসপাতালটির মার্কেটিং অফিসার শহিদুর রহমান। পরে তিনি বনবিভাগ ঠাকুরগাঁও রেঞ্জের কর্মকর্তাদের হাতে পাখি গুলোকে তুলে দেন।
ঠাকুরগাঁও বন কর্মকর্তা হরিপদ দেব নাথ জানান, উদ্ধারকৃত প্যাঁচা গুলোর বয়স ২থেকে আড়াই মাস। তবে প্রত্যেক বছরই বাবা পাখি ও মা পাখিরা এসে বাচ্চা ছানা জন্ম দিয়ে কদিন পরেই আবার পাড়ি জমান অজানা উদ্দেশ্যে। পরে আর দেখা মেলেনা তাদের।
ঠাকুরগাঁওয়ের পাখি প্রেমী রেজাউল হাফিজ রাহি জানান, এ প্রজাতির পাখি গুলো বড় গাছে ও লোকালয়ে বসবাস করতে পছন্দ করে। গ্রীষ্মকালীন এলাকা ও বনভূমিতে এদেরকে দেখতে পাওয়া যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।