
রেজাঊল করিম বকুল, শেরপর প্রতিনিধি: “পড়াশোনার পাশাপাশি খেলাধূলাও করতে হবে। আমাদের দেশটাও দেখতে হবে। কারিগরি শিক্ষাসহ আরো নানা বিষয়ে শিক্ষা লাভ করতে হবে।
আমরা শুধু ভাল ছাত্র হবোনা, ভাল মানুষও হবো।”
সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার এসব কথা বলেন।
বুধবার সকালে পৌর শহরের এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বই বিতরণ ও বই উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক বরকত উল্লাহ। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।