গণতন্ত্রের বিজয় দিবস ৩০ ডিসেম্বর, উদযাপন করবে আওয়ামী লীগ

S M Ashraful Azom
গণতন্ত্রের বিজয় দিবস ৩০ ডিসেম্বর, উদযাপন করবে আওয়ামী লীগ


সেবা ডেস্ক: আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে আসছে ৩০ ডিসেম্বর “গণতন্ত্রের বিজয় দিবস” উদযাপন করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার নিজ সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেছেন, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে।

বক্তব্যের শুরুতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের উত্তরাঞ্চলে শীত ঝেঁকে বসেছে। তাই শীতের এই পরিস্থিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান