কাজিপুরে ১০০ শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন এনবিআর চেয়ারম্যান

S M Ashraful Azom
কাজিপুরে ১০০ শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন এনবিআর চেয়ারম্যান


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশ শিক্ষার্থীকে খেলার সামগ্রী ও বাই সাইকেল প্রদান করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় এনবিআর চেয়ারম্যান বলেন, "বর্তমান সরকার নারী পুরুষ সমতায় বিশ্বাসী। 
এ কারনেই অনগ্রসর ও অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাইসাইকেল বিতরণ করা হলো।" 

এসময় তিনি হত দরিদ্রের মাঝে তিনশ কম্বল, দেড়শ শাড়ি, দেড়শ লুঙ্গি বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার প্রমূখ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান