হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার চার কোটি টাকার ১৩৮ কেজি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা জানান—ওষুধগুলো টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট পিকে-৭১২ প্লেনে করে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আনা হয়। মিজান ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি আমদানি ব্রেস্ট ক্যানসার চিকিত্সার এ সব ওষুধ আনে।
তািনি আরো জানান—এ ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু কোনো সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই এগুলো পড়েছিল। আমদানিকারক ওষুধ প্রশাসনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় এগুলো জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

