কুড়িগ্রামে বন্যা পরিসি'তি অপরিবর্তিত দুর্ভোগ বেড়েছে বানভাসীদের খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা নদীর পানি সামান্য হ্রাস পেলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিসি'তি অপরিবর্তিত রয়েছে। খাদ্য বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ বেড়েছে লক্ষাধিক বানভাসীর। নৌকা, কলাগাছের ভেলা বাঁশের মাচানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছে হাজার হাজার বানভাসী। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। গো-খাদ্যের তীব্র সংকট দেখা দেওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বানভাসীরা।

 
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ার চরের আমেনা বেগম জানান, ১৫-১৬ দিন থেকে দুর্ভোগে আছি। ছোওয়া-পোয়াক খাওয়াইতে পারি না। রান্না করতে পারি না। ঘরত খাবার নাই। কোন বার এতদিন পানিতে বাড়ী-ঘর তলিয়ে থাকে এর আগে দেখি নাই।
টানা বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে জেলার হাজার ১শ বর্গকিলোমিটার এলাকার ৬৮ ইউনিয়নের শতাধিক গ্রাম।
সবচেয়ে ক্ষতিগ্রস' হয়ে পড়েছে রৌমারী, রাজিবপুর, উলিপুর, চিলমারী সদর উপজেলা। রৌমারী উপজেলার টি বাধ ২টি পাকা সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস' বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলার উপজেলার ৫০ হাজার হেক্টর জমির রোপা আমন সম্পুর্ণ রুপে পানিতে তলিয়ে আছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত আলী জানান, ৫০ হাজার হেক্টরের মধ্যে ৩৬ হাজার হেক্টর জমির আমন ক্ষেত সম্পুর্ণরুপে নষ্ট হয়ে গেছে।
জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, বানভাসীদের জন্য পর্যন্ত ৩০০ মেট্রিক টন চাল ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
'ানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানায়, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার এবং সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ১৭ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে ত্রান দুর্যোগ ব্যবস'াপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মঙ্গলবার সকাল সাড়ে টায় হেলিক্যাপ্টার যোগে এসে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ত্রান বিতরনের কথা থাকলেও তিনি আসেননি।
                                         

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top