বকশীগঞ্জে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ জামালপুর প্রতিনিধি
ঢাকা  আহছানিয়া  মিশন, ইউনিক - ২ প্রকল্প বকশীগঞ্জ এলাকা অফিসের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর উদযাপিত হয়েছে । আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালী ,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । সকাল ১০ টায় নিলক্ষিয়া শিখন সহায়ক কেন্দ্র থেকে র‌্যালী শুরু হয়ে নিলক্ষিয়া বাজার হয়ে আনোয়ার হোসেন আইডিয়াল স্কুলে গিয়ে শেষ হয় । র‌্যালীতে ইউনিক -২  প্রকল্পের শিক্ষার্থী , টিউটর এবং আনোয়ার হোসেন আইডিয়াল স্কুলেন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দও অংশগ্রহন করেন । র‌্যালী শেষে আনোয়ার হোসেন আইডিয়াল স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবর রহমান, নিলক্ষিয়া এলআরসির কোষাধ্যক্ষ কাজী  মোঃ আজাদ  হোসেন, ঢাকা  আহছানিয়া  মিশন, ইউনিক - ২ প্রকল্পের এলাকা ব্যবস'াপক মোঃ আঃ হালিম । এছাড়া ইউনিক -২ প্রকল্পের ৪০ টি শিখন কেন্দ্রে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top