জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। এ উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভায় ইউএনও নার্গিস পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ এমপি। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফোরকান , বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান (পিএিম), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মিল্লাত প্রমুখ। আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি । এর আগে বগারচর গ্রামে ও গোপালপুর গ্রামে ২১২ টি পরিবারে নতুন বিদ্যুতায়নের শুভ উদ্বোধন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস' পরিবারকে ১০৫ বান্ডিল ঢেউটিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
