বকশীগঞ্জে দশানী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জব্বারগঞ্জ বাজার ছাত্র ঐক্য সংসদের উদ্যোগে দশানী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী এমএ সাত্তার। এসময় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন, সমাজসেবক হামিদুর রহমান, এশিয়ান টেলিভিশনের পরিচালক জামিউল ইসলাম জামিল, বিশিষ্ট শিল্পপতি খিজির হোসেন, খেলার আয়োজক নাজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ব্যবসায়ী ইলিয়াছ আলী প্রমুখ।
প্রতিযোগিতা কুড়িগ্রামের রৌমারী মায়ের দোয়া দল চ্যাম্পিয়ন হয়। এতে লক্ষাধিক মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ সানন্দবাড়ী পঙ্খিরাজ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top