পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। দুই টেস্ট ও তিন ওয়ানডের এই সিরিজের কথা নিশ্চিত করেছে ব্রডকাস্টার স্কাই স্পোর্টস। সেখানে জানানো হয়, সম্পূর্ন সিরিজটি প্রচার করা হবে স্কাই স্পোর্টস চ্যানেলে।
সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশে এসেছিলো ইংলিশরা। একই বছর ইংল্যান্ড সফরে গিয়েছিলো বাংলাদেশ। প্রায় ছয় বছর পরে বাংলাদেশ তার ঘরের মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ডের।
উল্লেখ্য, বাংলাদেশ ইংল্যান্ড সফরে যাবে ২০২০ সালে। গার্ডিয়ান ও স্কাই স্পোর্টস।

