পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ শিক্ষকদের কর্মবিরতি

S M Ashraful Azom
অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলসহ ৪ দফা দাবিতে আজ রবিবার দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। তবে ওই দিবসসমূহে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা নেবেন তারা। আগামী বৃহস্পতিবারও একই কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালিত হবে।
 
গতকাল শনিবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দাবিসমূহ বিবেচনা না করেই সম্প্রতি বেতন স্কেল ঘোষণা করা হয়েছে এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছে। ফলে বেতন কাঠামোতে শিক্ষকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। উপরন্তু শিক্ষকদের দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমতাবস্থায় ফেডারেশনের ডাকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন এবং স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করা হবে। এছাড়া, শিক্ষকদের দাবি নিয়ে অর্থমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top