‘পানি খেয়ে’ দুইশ শ্রমিক অসুস্থ

S M Ashraful Azom
গাজীপুরের কোনাবাড়িতে কেয়া নিট কম্পোজিট নামে একটি পোশাক কারখানার ক্যান্টিনের পানি খেয়ে একটি অন্তত দুইশ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার কারখানার সুয়িং সেকশনে কর্মরত অবস্থায় ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান।

এ ঘটনায় কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ দেখিয়ে কাজ ফেলে কারখানা থেকে বেরিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাত্র দুই দিনের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তিতে সন্দেহ প্রকাশ করে কারখানা কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে মালিক পক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলতে এ অবস্থার সৃষ্টি করা হচ্ছে।
এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top